শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার

হাকিকুল ইসলাম খোকন   |   রবিবার, ২৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   152 বার পঠিত

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের মিলওয়াকি কাউন্টি সার্কিট কোর্টের বিচারক হান্না ডুগানকে ২৫ এপ্রিল শুক্রবার গ্রেপ্তার করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সামাজিক যোগাযোগমাধ্যমে এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার থেকে বাঁচাতে সহায়তা করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এফবিআইয়ের মতে, বিচারক ডুগান আদালত প্রাঙ্গণে অভিবাসন কর্তৃপক্ষের নজর এড়িয়ে অভিযুক্ত এদুয়ার্দো ফ্লোরেস-রুইজকে পালাতে সহায়তা করেন।

কাশ প্যাটেল এক পোস্টে লিখেছেন, ‘আমরা বিশ্বাস করি, বিচারক ডুগান ইচ্ছাকৃতভাবে এজেন্টদের ভুল পথে পরিচালিত করেন, যাতে অবৈধ অভিবাসী এদুয়ার্দো ফ্লোরেস-রুইজ পালাতে পারেন। আমাদের এজেন্টরা পরে তাকে ধাওয়া করে ধরে ফেললেও বিচারকের এই বাধাদান জনসাধারণের জন্য ঝুঁকি বাড়িয়ে তোলে।’

এ বিষয়ে একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ডুগানের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে—একজন ব্যক্তিকে গ্রেপ্তার এড়াতে সাহায্য করা এবং ফেডারেল কর্তৃপক্ষের কাজে বাধা দেওয়া।

যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিসের মুখপাত্র ব্র্যাডি ম্যাক্যারন জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় বিচারক ডুগানকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। পরে ফেডারেল মার্শালদের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ ঘটনা ট্রাম্প প্রশাসনের অধীনে বিচারকদের আচরণ ও ইমিগ্রেশন আইন প্রয়োগে সহযোগিতা না করা নিয়ে কড়াকড়ি নজরদারির অংশ বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৬:২০ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(566 বার পঠিত)
পাত্র চাই
(441 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া