বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্ণেডোর আঘাতে নিহত ৭

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   134 বার পঠিত

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্ণেডোর আঘাতে নিহত ৭

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে শক্তিশালী ঝড় ও টর্ণেডোর আঘাতে বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। জানা গেছে, টর্ণেডোর আশঙ্কা এখনো কাটেনি। বেশ কয়েকটি অঙ্গরাজ্য টানা ভারি বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলেও সতর্কবার্তা জারি করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে একাধিক টর্ণেডো আঘাত হানে। ঝড় ও টর্ণেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আরকানসাস, মিসৌরি ও টেনেসি অঙ্গরাজ্যে। বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন বহু মানুষ। এখনো নিখোঁজ আছেন অনেকে।

ওকলাহোমা থেকে ইন্ডিয়ানা পর্যন্ত বিস্তৃত ঝড়ে বহু বাড়িঘর ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন অঙ্গরাজ্যগুলোর লাখ লাখ বাসিন্দা। এদিকে, ঝড়ের আশঙ্কা এখনো শেষ হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর। বিশেষজ্ঞরা বলছেন, প্রচুর জলীয় বাষ্প, অস্বাভাবিক উষ্ণতা ও শক্তিশালী বাতাসের কারণে ঝড় আরো তীব্র হচ্ছে।

Facebook Comments Box

Posted ৪:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া