-প্রেস বিজ্ঞপ্তি | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 181 বার পঠিত
ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার জেলার আয়োজনে আগামী রবিবার বাদ যোহর ব্রাহ্মণবাড়িয়া মুক্তমঞ্চে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার; দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা; সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন প্রবর্তন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠেয় গণসমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। এতে সভাপতিত্ব করবেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ। উক্ত গণসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলা ও অধিকাংশ ইউনিয়নে যথাক্রমে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সাংগঠনিক সফর করেছেন এবং অব্যাহত আছে। জেলার সর্বত্র পোস্টার, হ্যান্ডবিল, লিফলেট, ব্যানার, ফেস্টুন ও মাইকিংয়ের দ্বারা প্রচারণা চলমান রয়েছে। এছাড়া প্রতিটি উপজেলায় ফ্ল্যাশিং প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী শনিবার প্রতিটি উপজেলায় দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হবে। এদিন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদুল্লাহ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গণসমাবেশ সর্বাত্মক সফল করার জন্য জেলাবাসীকে আহবান জানিয়েছেন জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি আলহাজ্ব মাওলানা গাজী নিয়াজুল করিম।
Posted ৩:৫৪ অপরাহ্ণ | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah