রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   328 বার পঠিত

রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য বিজ্ঞান মেলা-২০২৫ আজ ১৯ অক্টোবর রবিবার উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে এ আয়োজন ছিল এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নেয়ামত তারিকুল্লাহ।

এতে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলার সম্মানিত জেলা শিক্ষা অফিসার।

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ।

মেলায় রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পরিবেশবিজ্ঞানসহ নানা বিষয়ে উদ্ভাবনী মডেল ও গবেষণামূলক প্রকল্প উপস্থাপন করে। প্রতিটি স্টলেই শিক্ষার্থীদের কৌতূহল, সৃজনশীলতা ও গবেষণার মনোভাবের স্পষ্ট প্রতিফলন ঘটে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে জেলা শিক্ষা অফিসার এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ সেরা প্রকল্প উপস্থাপনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উক্ত বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি বিজ্ঞানচর্চার প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছে, যা ভবিষ্যতে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী সমাজ গঠনে তাদের অনুপ্রাণিত করবে নিঃসন্দেহে।

Facebook Comments Box

Posted ৩:৩৪ অপরাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া