শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রানো নেওয়াজ নির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার, লায়ন্স ক্লাবের নির্বাচন মে মাসে

আরিফুর রহমান আরিফ :   |   বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   65 বার পঠিত

রানো নেওয়াজ নির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার, লায়ন্স ক্লাবের নির্বাচন মে মাসে

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন রানো নেওয়াজ, যিনি সাপ্তাহিক আজকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ার-এর ভাইস প্রেসিডেন্ট।

৫ সদস্যের নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন রকি আলিয়ান, মোহাম্মদ আলী, মোহাম্মদ সাঈদ ও নুরুল আজিম। গত ৩১ মার্চ গুলশান ট্যারেসে অনুষ্ঠিত ক্লাব সভায় এই কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি জেএফএম রাসেল, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার, এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন ডিস্ট্রিক্ট ২০-আর২ এর সেকেন্ড ভাইস গভর্নর শাহ নেওয়াজ।

মে মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে ক্লাবের নির্বাচন। সভাপতি পদে প্রার্থী হয়েছেন জেএফএম রাসেল, হাসান জিলানী ও সিনিয়র লায়ন এসএম আলম। সাধারণ সম্পাদক পদে লড়বেন মাসুদ রানা তপন ও এমএন হায়দার মুকুট।

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সদস্য সংখ্যা দুই শতাধিক, এবং সদস্যদের রিনিউয়াল ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(566 বার পঠিত)
পাত্র চাই
(441 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া