বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় ট্রেনের ওপর ব্রিজ ধসে সাতজনের মৃত্যু

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   159 বার পঠিত

রাশিয়ায় ট্রেনের ওপর ব্রিজ ধসে সাতজনের মৃত্যু

সংগৃহীত ছবি

রাশিয়ায় ট্রেনের ওপর একটি ব্রিজ ধসে পড়েছে। এ ঘটনায় প্রায় সাতজনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি পরিষেবা সংস্থা জানায়, ইউক্রেন সীমান্তের কাছে একটি হাইওয়ে ব্রিজ রেললাইনের ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান।

ব্রিয়ানস্কের সেতুটি ধসে পড়লে বেশ কয়েকটি ভারী ট্রাক একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে যায়। এতে
আরো ৩১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় জানায়, অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল ট্রেনে ভ্রমণকারী লোকজনকে উদ্ধারের চেষ্টা করছে।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে মস্কো রেলওয়ে অভিযোগ করেছে, পরিবহন কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপের ফলে সেতুটি ভেঙে পড়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দুর্ভাগ্যবশত সাতজন নিহত হয়েছে। স্থানীয় গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, এক শিশুসহ দুজনের আঘাত বেশ গুরুতর।

তিনি আরো বলেন, আহত সব যাত্রীকে ব্রিয়ানস্ক অঞ্চলের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। মস্কোর আন্তঃআঞ্চলিক পরিবহন প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধ্যায় সেতুটি ধসে পড়লে ট্রেনের লোকোমোটিভ এবং বেশ কয়েকটি গাড়ি লাইনচ্যুত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটি ক্লিমোভো শহর থেকে মস্কো যাচ্ছিল এবং দুর্ঘটনার সময় ভাইগোনিচস্কি জেলায় অবস্থান করছিল। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে এই দুর্ঘটনা ঘটেছে। সূত্র: রয়টার্স, বিবিসি

Facebook Comments Box

Posted ৮:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া