বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনের বিগ বেনে ফিলিস্তিনের পতাকা ওড়ানো ব্যক্তি গ্রেফতার

আরিফুর রহমান আরিফ   |   রবিবার, ০৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   102 বার পঠিত

লন্ডনের বিগ বেনে ফিলিস্তিনের পতাকা ওড়ানো ব্যক্তি গ্রেফতার

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ওয়েস্টমিনস্টার প্রাসাদের ঐতিহাসিক এলিজাবেথ টাওয়ারে (বিগ বেন) উঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন এক ব্যক্তি। ১৬ ঘণ্টা সেখানে থেকে নেমে আসার পরপর লন্ডন মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেফতার করে।

আজ ৯ মার্চ রবিবার পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে লন্ডনের প্যালেস অব ওয়েস্টমিনস্টারে বিগ বেনের এলিজাবেথ টাওয়ারের নীচের অংশে ওঠেন এক ব্যক্তি।

ব্রিটিশ মিডিয়া অনুসারে, তিনি একটি ফিলিস্তিনি পতাকা নেড়েছিলেন এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে চিৎকার করছিলেন।

মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র বলেছেন, “আমরা লন্ডন ফায়ার ব্রিগেড-সহ অন্যান্য সংস্থার সাথে কাজ করেছি। জীবনের ঝুঁকি কমিয়ে যতো তাড়াতাড়ি সম্ভব এই ঘটনাটি বন্ধ করতে বিশেষজ্ঞ অফিসারদের মোতায়েন করেছি।”

স্কাই নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জরুরি কর্মীরা ওই ব্যক্তির সাথে আলোচনার জন্য একটি ক্রেনে ওঠেন। পরে তিনি নিজেই নেমে আসেন।

মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, এলিজাবেথ টাওয়ারের এ ঘটনার বিষয়ে শনিবার গ্রিনিচ মান সময় ৭টা ২৪ মিনিটের দিকে জানতে পারেন তারা।

স্কাই নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ ঘটনার পর শনিবার সকাল থেকেই ওয়েস্টমিনস্টার ব্রিজ দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বন্ধ রাখা হয় যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনে ভ্রমণের আয়োজনগুলোও। ওই ব্যক্তিকে গ্রেফতার করার পর সেখানকার রাস্তাগুলো খুলে দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি, সিএনএন, স্কাই নিউজ

Facebook Comments Box

Posted ৮:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া