নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 159 বার পঠিত
বিজয় সাহিত্য সংস্কৃতি পরিষদ ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত ফিলিস্তিনে বর্বর গণহত্যার প্রতিবাদে লেখক ও সাহিত্যিকদের এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বিজয় সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট কবি ও লোকসংস্কৃতি গবেষক অধ্যাপক মহিবুর রহিম। সংগঠনের সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি মোঃ ইসমাঈল ভূঁইয়ার সভাপতিতে ও সংগঠনের সেক্রেটারি মোঃ গোলাম হাক্কানী খন্দকারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, প্রিন্সিপাল খলিলুর রহমান, অধ্যক্ষ আব্দুল মোনায়েম, অধ্যক্ষ আব্দুল হক আল আজাদ, আনিসুর রহমান রিপন, অধ্যক্ষ আব্দুল মমিন, অধ্যাপক আতিকুর রহমান, আবুল বাশার খাদেম, মোঃ আবুল কাশেম ভূঁইয়া, মাওলানা ইয়াসিন মিয়া, আরিফুল ইসলাম দিদার, মোঃ আবুল ফায়েজ, মোঃ সোলায়মান প্রমুখ।
কবি মহিবুর রহিম তার বক্তব্যে বলেন, সকল আন্তর্জাতিক নীতিমালা লংঘন করে বর্বর ইসরাইল ফিলিস্তিনের নির্মম গণহত্যা চালিয়ে যাচ্ছে এটা বিশ্বমানবতার জন্য এক কলঙ্কজনক অধ্যায়। পবিত্র রমজান মাসে এহেন বর্বরতা মেনে নেয়া যায় না। এজন্য বিবেকবান মানুষ, সংগঠন ও রাষ্ট্রগুলোকে এই বর্বরতা রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
Posted ৫:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২১ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah