জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ১১ জুলাই ২০২৫ | প্রিন্ট | 104 বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীতে কচুরিপানার ভেতর থেকে এক মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ১০ জুলাই বৃহস্পতিবার উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকার খেলার মাঠ সংলগ্ন নদীর তীরে এলাকাবাসী এটি দেখতে পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে তীরে কচুরিপানার ভেতর একটি কঙ্কালের হাড়গোড় দেখতে পেয়ে তারা থানায় বিষয়টি জানান। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয়, এটি একটি পুরুষ মানব কঙ্কাল। পরে পুলিশ তা উদ্ধার করেছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, উদ্ধার করা কঙ্কালের উপরের অংশে কোনো মাংস নেই, শুধু হাড় রয়েছে। তাই বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে নিচের অংশে একটি ছাপা লুঙ্গি থাকায় এটি পুরুষের কঙ্কাল বলে নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরো বলেন, দেশের সব থানায় বার্তা পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
Posted ১:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah