রবিবার ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরের নয়নপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   34 বার পঠিত

শ্রীপুরের নয়নপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির চাপায় ৫৮ বছর বয়সী এক নারী পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার নয়নপুর এলাকার হামিম ডেনিম লিমিটেড কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই নারী নয়নপুরের দিক থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। হামিম ডেনিম লিমিটেড কারখানার সামনে পৌঁছানোর পর পেছন দিক থেকে ঢাকাগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় দোকানি শ্যামল জানান, নিহত নারীর পরনে ছিল কালো রঙের ফুলের নকশাযুক্ত জামা-কামিজ, উজ্জ্বল গোলাপি রঙের পায়জামা এবং ফুলের নকশাযুক্ত কালো রঙের ওড়না। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যায় এবং মাথার কাছেও রক্তের দাগ দেখা গেছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, মহাসড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি ওই নারীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের বিস্তারিত পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।

Facebook Comments Box

Posted ৯:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া