শুক্রবার ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ১৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   155 বার পঠিত

শ্রীপুরে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরের শ্রীপুরের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে বদনীভাঙ্গা মোড়ে পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী হারুন অর রশিদ (৪০) নিহত হয়েছেন। এসময় মোটর সাইকেলের অপর আরোহী জাকির হোসেন গুরুতর আহত হন। এ দুর্ঘটনার ঘটনা ঘটেছে আজ ১৪ জুলাই সোমবার সকাল ১১টার দিকে গাজীপুরের শ্রীপুরের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে।

নিহত হারুন অর রশিদ উপজেলা সিমলাপাড়া গ্রামের মো. আহমদ আলীর ছেলে। আহত জাকির হোসেন (৪৫) শিমলাপাড়া গ্রামের মো. বারেকের ছেলে। তারা দু’জনই সিমলাপাড়া বাজারে ব্যবসা করতেন।

নিহতের স্বজন‌ ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া হাটে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেলযোগে দু’জন শিমলাপাড়া বাজার থেকে রওনা দেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলকে চাপা দেয়। এতে চালক হারুন ও আরোহী জাকির গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। আহত জাকিরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনার পরপরই ঘাতক পিকআপ পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া