নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 193 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে আজ ৯ সেপ্টেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মিলনায়তনে প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। প্রাতিষ্ঠানিক গণশুনানী সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রহিমা আলাউদ্দিন মুন্নি।
নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদের সভাপতিত্বে এতে উত্তর ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা লিগ্যাল এইড অফিসার বিকল্প বিরোধ নিষ্পত্তির গুরুত্ব ও সুফল সম্পর্কে সাধারণ মানুষদের অবহিত করেন।
গরিব দুঃখী ও অসহায় মানুষ কিভাবে আইনি সহায়তা ও আইনি পরামর্শ পাবে সে সম্পর্কে আলোচনা করেন। তিনি উপস্থিত জনতার বিভিন্ন আইনি সহায়তা বিষয়ক প্রশ্নের উত্তর দেন।
জাতীয় হেল্প লাইন নম্বরে (১৬৪৩০) টোল-ফি ছাড়া ফোন করে সরকারি আইনগত সহায়তা বিষয়ে ও বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কে একজন নাগরিক জানতে পারবেন বলেও জানানো হয়। এছাড়াও সহজে বোধগম্য হওয়ার জন্য আইনি সহায়তা বিষয়ক নাটিকা “প্রমাণিত ও অপ্রমাণিত আইনের সহজপাঠ” প্রদর্শন করা হয়।
Posted ৩:৪৬ অপরাহ্ণ | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah