শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   305 বার পঠিত

সরাইলে মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ড্রেজার দিয়ে ধানি জমি কেটে পুকুর বানানোর সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

আজ ১১ জুলাই বৃহস্পতিবার সরাইল দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সিদ্বেশরী গ্রামের ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে দোলোয়ার (২৫), আসাদ আলীর ছেলে মনসুর আলী (২৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে সিদ্বেশরী গ্রামের হাসান মিয়ার ভিটা বাড়ি ভরাটের জন্য ধানি জমি কেটে পুকুর করতে মাটি তুলছিলেন। বুধবার রাতে ড্রেজার দিয়ে খনন করার সময় তিন শ্রমিক মাটি ধসের নিচে চাপা পড়ে। তাৎক্ষণিক আতিকুল ইসলাম নামে একজন বের হয়ে আসলেও বাকি দুইজন মাটির নিচে চাপা পড়ে থাকেন। আজ দুপুরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া