শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে সাংবাদিকদের সঙ্গে বিএনপির জোটের মনোনীত প্রার্থীর মতবিনিময়

নারায়ন চক্রবর্ত্তী, সরাইল   |   রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   289 বার পঠিত

সরাইলে সাংবাদিকদের সঙ্গে বিএনপির জোটের মনোনীত প্রার্থীর মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ ) আসনের বিএনপির জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

আজ ১৪ জানুয়ারি বুধবার রাত ৮ টায় উপজেলা সদরে তার নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, বিএনপির সঙ্গে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তাঁরা এবং জুলুম-নির্যাতন সহ্য করেছেন। সে বিষয়টি বিবেচনায় নিয়ে বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তাঁকে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।

তিনি আরও বলেন, আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরুর আগেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনসহ সাধারণ মানুষের যে সমর্থন ও ভালোবাসা পাচ্ছেন, তাতে তিনি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এ ক্ষেত্রে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড: নুরুজ্জামান লস্কর তপু, জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা এহসান উল্লাহ, উচালিয়াপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সরাইল উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক বারী লাল বাদশাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ২:৪৭ অপরাহ্ণ | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া