শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিডনীতে অনুষ্ঠিত হলো ফাদার্স ডে প্রোগ্রাম, “মিট মাই সুপার হিরো

হাকিকুল ইসলাম খোকন   |   বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   185 বার পঠিত

সিডনীতে অনুষ্ঠিত হলো ফাদার্স ডে প্রোগ্রাম, “মিট মাই সুপার হিরো

সিডনীতে গত ১ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরামের (এবিএইচএফ) পক্ষ থেকে, ফাদার্স ডে প্রোগ্রাম, “মিট মাই সুপার হিরো: পুরুষদের স্বাস্থ্যের উপর একটি আলোচনা”। অনুষ্ঠানে ফাদার্স ডে উদযাপনের পাশাপাশি পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় বিষয়ে আলোচনা হয়৷

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেনেরাল প্র‍্যাক্টিশনার ডা: মাহবুবা খানম মুক্তা। বিশেষ অতিথি ছিলেন নাথান হ্যাগারটি – হুইপ এবং এমপি লেপিংটন, কারিশমা কালিয়ান্দা – পার্লামেন্ট সেক্রেটারি এবং এমপি লিভারপুল ও মাসুদ চৌধুরী – কাউন্সিলর ক্যাম্পবেলটাউন।

দৈনন্দিন জীবনের পুরুষের স্বাস্থ্য নিয়ে কথা বলেন ডা: সত্যজিৎ দত্ত। পুরুষের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন সাইক্রিয়াস্টিক ডা: সামিয়া আরেফিন। আরো বক্তব্য রাখেন, ডা: শ্যাডী ওসমান, তিনি ছেলেদের স্বাস্থ্য বিষয়ে কি অত্যাধুনিক ইন্টারভেনশনাল রেডিওলজি সুবিধা আছে অস্ট্রেলিয়াতে, তা নিয়ে কথা বলেন।

একটি বিশেষ পর্ব পরিচালনা করেন বিশিষ্ট সাইকোলজিস্ট জন মার্টিন। সাথে ছিলেন আরিফা ফেরদৌস, সাবিতা রহমান, ফিরোজা বেগম, ডা: ফৌজিয়া সুলতানা। এই পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইক্রিয়াস্টিক ডা: নাহিদ সিদ্দিকী।

অনুষ্ঠানে আগত শিশুরা তাদের বাবাদের উদ্দেশ্য করে নানা রকম গল্প বলে৷ এমন কি বড়রাও তাদের বাবার স্মৃতি মনে করে আবেগাপ্লুত হন। সবাই কে ধন্যবাদ জানান, ডা: রুমানা আফরোজ ও ডা: সুরঞ্জনা জেনিফার রহমান।

অনুষ্ঠানে সকলকে বৈকালিক নাশতা সরবরাহ করেন দি রয়াল প্ল্যাটার। সার্বিক ইভেন্ট প্ল্যানিং করেছিলেন রোজেস এন্ড রিবনস ইভেন্টস আর ফটোগ্রাফিতে ছিলেন ফটোলিয়ার আকাশ দে।

Facebook Comments Box

Posted ৯:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া