বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   229 বার পঠিত

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ ১৪ বছর পর সিরিয়ার ওপর আরোপিত সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার ওয়াশিংটন থেকে দেওয়া এক ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বিবৃতিতে বলেন, সিরিয়াকে এখন একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের বিশ্বাস, আজকের এই সিদ্ধান্ত দেশটির জন্য একটি ভালো ভবিষ্যতের দ্বার খুলে দেবে।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগে ঘোষণা দিয়েছিলেন যে, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। মধ্যপ্রাচ্য সফরের সময় তিনি জানান, তুরস্ক ও সৌদি আরবের অনুরোধেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে সিরিয়ার নতুন সরকার এখন বৈদেশিক বিনিয়োগ গ্রহণ করতে পারবে। এতে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে—সিরিয়াকে অবশ্যই জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় না দেওয়ার নিশ্চয়তা দিতে হবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ ছাড়াও দেশটিতে নতুন করে ব্যবসা-বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। তেল-গ্যাসসহ খনিজ সম্পদ খাতে লেনদেন এবং পূর্বে নিষিদ্ধ কিছু সংস্থার সঙ্গেও বৈধভাবে কাজ করা যাবে।

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সেই থেকে দেশটির সঙ্গে কোনো ধরনের অর্থনৈতিক সম্পর্ক রাখেনি আমেরিকা।

আসাদ সরকারের পতনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে সিরিয়া।

বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু সিরিয়ার জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে।

Facebook Comments Box

Posted ৬:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া