বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনালী ব্যাংকের ভেতরেই গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ২৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত

সোনালী ব্যাংকের ভেতরেই গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের একটি শাখার ভেতর থেকে এক গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা কৌশলে চুরি করে নিয়ে গেছে একটি চোর চক্র। সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহরের কুমারশীল মোড়ের আমিন কমপ্লেক্সে সোনালী ব্যাংকের প্রধান কর্পোরেট শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিতাসপাড়া এলাকার বাসিন্দা আবু ইউসুফ বাবুল জেলা সাব-রেজিস্ট্রি অফিসের পে-অর্ডারের জন্য ৭ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে ব্যাংকে যান। তিনি টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখে জমার ভাউচার লিখছিলেন। এ সময় গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করা চোর চক্রের এক সদস্য কৌশলে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।

আবু ইউসুফ বাবুল বলেন, জেলা সাব-রেজিস্ট্রি অফিসের পে-অর্ডারের জন্য টাকা জমা দিতে তিনি ব্যাংকে যান। ক্যাশ কাউন্টারের সামনে টাকার ব্যাগ রেখে ভাউচার লেখার সময় একটি চক্র তার টাকাগুলো নিয়ে পালিয়ে যায়।

সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখার প্রধান মো. শরীফুল হক বলেন, গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখে ভাউচার লিখছিলেন। এ সুযোগে চোর চক্র কৌশলে টাকাগুলো নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ব্যাংকে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ব্যাংক থেকে গ্রাহকের টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৩:৩০ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া