বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জায়দুল কবির ভাঙ্গী মাদ্রাসায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   24 বার পঠিত

গাজীপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জায়দুল কবির ভাঙ্গী মাদ্রাসায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাব ৬ নং ওয়ার্ডে অবস্থিত আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী মাহফুজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় বিশেষ কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিনের এই মহিমান্বিত উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, অভিভাবক ও সুধীজনেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর আলোচনা পর্বে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন এবং তাঁর সুন্নাহ অনুসরণের গুরুত্বের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে মাদ্রাসার সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সিনিয়র সহ-সভাপতি তহিদুল করিম, মুহতামিম মাওলানা মাহবুবুর রহমান, হেফজ বিভাগের প্রধান কারী রাশেদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুর রউফসহ এলাকার গণ্যমান্য আলেম ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষভাবে উক্ত মাদ্রাসা ও এতিমখানার প্রধান পৃষ্ঠপোষক এবং দৈনিক বাংলাদেশ সমাচারের প্রকাশক ও সম্পাদক ড: আসাদুজ্জামান খানের জন্যও বিশেষ দোয়া করা হয়।

এবং দোয়া মাহফিলে উপস্থিত সকল মুসল্লি ও সম্মানিত মণ্ডলীর জন্যেও বিশেষ দোয়া করা হয়। শিক্ষার্থী ও এতিমখানার ছাত্রদের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির শান্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধির জন্যও বিশেষ দোয়া করা হয়।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে তাঁর আদর্শ ও সুন্নাহ অনুসরণের শপথ নেওয়াই হোক আমাদের সকলের অঙ্গীকার। তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন ও সুন্নাহর আলোয় আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং অভিভাবকদের সন্তানদের ধর্মীয় শিক্ষায় আগ্রহী করে তোলার অনুরোধ জানান।

স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ২:০৮ অপরাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া