বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হাজিদের সাথে প্রতারণার অভিযোগে চার চীনা নাগরিক গ্রেফতার

অনলাইন ডেস্ক   |   বুধবার, ৩০ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   184 বার পঠিত

হাজিদের সাথে প্রতারণার অভিযোগে চার চীনা নাগরিক গ্রেফতার

ফাইল ছবি

সৌদি আরবের পবিত্র মক্কায় একটি সংঘবদ্ধ দল হাজিদের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। পবিত্র স্থানে থাকার ব্যবস্থা ও পরিবহন সুবিধা প্রদানের নামে ভুয়া প্রচার চালিয়ে হাজিদের ফাঁদে ফেলে তারা। এ বিষয়ে হজযাত্রীদের সতর্ক করেছে সৌদি প্রশাসন। পাশাপাশি মক্কা পুলিশ প্রতারকদের ধরতে অভিযান চালাচ্ছে। এরইমধ্যে অভিযানে অনেকে গ্রেফতার হয়েছেন।

সৌদি গেজেট আজ ৩০ এপ্রিল বুধবার এক প্রতিবেদনে জানায়, মক্কায় চার চীনা নাগরিককে ভুয়া হজ ক্যাম্পেইন প্রচারের জন্য গ্রেফতার করা হয়েছে। মক্কা পুলিশের নিরাপত্তা টহল দল তাদের গ্রেফতার করে।

মক্কা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলছে।

চলতি সপ্তাহে এমন আরো একটি দলকে গ্রেফতার করে সৌদি পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর হজ ক্যাম্পেইনের বিজ্ঞাপন প্রকাশ করেছিল। এসব বিজ্ঞাপনে হাজিদের আবাসন ও পবিত্র স্থানগুলোর অভ্যন্তরে যাতায়াতের ব্যবস্থা, অন্যের পক্ষে হজ পালনের সেবা, কোরবানির পশু সরবরাহ ও বিতরণ এবং হজ ব্রেসলেট বিক্রির দাবি করা হয়।

সৌদির জেনারেল ডিরেক্টরেট অফ পাবলিক সিকিউরিটি এক বিবৃতিতে দেশটির নাগরিক ও হজযাত্রীদের হজের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন। সে সাথে কোনো লঙ্ঘনের খবর পেলে ৯১১ (মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলের জন্য) এবং ৯৯৯ (রাজ্যের অন্যান্য অঞ্চলের জন্য) নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া