রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   108 বার পঠিত

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

ফাইল ছবি

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। অনিয়মিত, মানোন্নয়নে ২০২৬ খ্রিষ্টাব্দের পরীক্ষার্থীদের ২০২৫ খ্রিষ্টাব্দের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী নেয়া হবে। সব শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানা গেছে। আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ চিঠি প্রকাশ করে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষা এনসিটিবি কর্তৃক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আলোকে অনুষ্ঠিত হয়।

যেসব পরীক্ষার্থী ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষায় অনিয়মিত/মানোন্নয়ন হিসেবে অংশগ্রহণ করবে তাদের পরীক্ষা ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষার জন্য ইতোপূর্বে এনসিটিবি পাঠানো পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ২:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া