শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের ঘোষণা প্রধানমন্ত্রীর

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ১৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের ঘোষণা প্রধানমন্ত্রীর

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। সেচ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে খাদ্য উৎপাদন আরও বাড়িয়ে দেশের মানুষকে খাদ্য নিরাপত্তার আওতায় আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

শনিবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “বাংলাদেশ ইতোমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে আমরা উৎপাদন আরও বাড়াতে চাই, যাতে খাদ্যের জন্য কাউকে কষ্ট করতে না হয়। বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর। সময়মতো সেচ নিশ্চিত করা গেলে ভালো ফসল উৎপাদন সম্ভব।”

তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি খাল পুনঃখননের প্রতিশ্রুতি দিয়েছিল। খাল খননের ফলে কৃষকরা উপকৃত হবেন এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবেন। কৃষকের উন্নয়ন হলে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়ে তিনি বলেন, “নারীদের স্বাবলম্বী করতে এই কর্মসূচি চালু করা হবে। একজন মা প্রতি মাসে আড়াই হাজার টাকা পাবেন, যা সন্তানদের যত্ন ও স্বাস্থ্যসেবায় ব্যয় করতে পারবেন।” তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের বাজেট থেকে এ কর্মসূচি শুরু করা হচ্ছে এবং আগামী বাজেটে এর পরিধি বাড়ানো হবে।

নারী শিক্ষার প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের স্বাবলম্বী না করে দেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সরকার গঠিত হলে মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও থাকবে।”

তিনি আরও বলেন, বিএনপির প্রতিশ্রুতির মধ্যে রয়েছে— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখনন, তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশে নতুন কর্মসংস্থান তৈরি করা।

সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী A N M Ehsanul Haque Milon, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী Asadul Haque Dulu, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়াসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box

Posted ১২:২২ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া