আরিফুর রহমান আরিফ | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 244 বার পঠিত
আগামী ২৭ নভেম্বর ৪২ তম ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন ও শহীদ পলু দিবস। জেলা আন্দোলনের চূড়ান্ত পর্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ এর ডাকা স্বতঃস্মৃত হরতাল চলাকালে, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ছাত্র জনতার আন্দোলনকে বাধাদানকারী আইন- শৃঙ্খলা পুলিশ বাহিনীর গুলিতে শাহাদাৎ বরণকারী উবায়দুর রউফ পলু। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র উবায়দুর রউফ পলু। বিগত ১৯৮৩ সালে ১৫ ফেব্রুয়ারি বেশ কয়েক মাসব্যাপী বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী সে সময় ব্রাহ্মাণবাড়িয়ায় সকল রাজনৈতিক সংগঠনের সমন্বিত ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সমর্থিত সর্বদলীয় সংগ্রাম পরিষদের উদ্যোগে সারাদেশ ব্যাপী আন্দোলন সংঘটিত হয়। এ আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন হুসাইন মুহাম্মদ এরশাদ সরকার ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মাণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামের মাঠে আয়োজিত জনসভায় সর্বস্তরের জনতার জনমত এবং উবায়দুর রউফ পলুর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। তৎকালীন ৪৫টি মহকুমাকে জেলায় ঘোষণা দেন। যার প্রেক্ষিতে আগের ১৯টি জেলা সহ বাংলাদেশে মোট জেলার সংখ্যা ৬৪ টিতে রূপান্তরিত হয়। যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষ্যে ব্রাহ্মাণবাড়িয়া জেলায় আন্দোলন ও পলুর রক্তঝরা স্মৃতির ধারক বাহক ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে বিগত বছরগুলোতে ও তারই ধারাবাহিকতায় ২৭ নভেম্বর দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে কালো ব্যাজ ধারণ, শহরতলীয় শেরপুর কবরস্থানে উবায়দুর রউফ পলুর কবর জিয়ারত, তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া, মুনাজাত, শহীদ পলুর পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং পরে জেলা উন্নয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ব্রাহ্মাণবাড়িয়া জেলা আন্দোলনের শোক স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও দোয়া মাহফিল।
Posted ৫:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah