শুক্রবার ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   122 বার পঠিত

৩ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ

গাজীপুরের টঙ্গী এলাকায় বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। আজ ১০ জুলাই বৃহস্পতিবার পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিক-উল-আলম।

টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু জানান, টঙ্গীর বড় দেওড়া এলাকায় মায়ের দোয়া প্লাস্টিক ও আউচপাড়া এলাকায় মারফত এন্টারপ্রাইজ নামের দুটি কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানকালে মোট তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে কারখানার মালিক ও শ্রমিকরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা বা সাজা দেয়া সম্ভব হয়নি। পরে কারখানা দুটির বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালককে নির্দেশনা দেয়া হয়েছে৷

এছাড়াও, বড় দেওড়ার সিংবাড়ী রোডের আল আরাফ নামে সুতার কারখানায় অভিযান পরিচালিত হয়।

এসময় কারখানায় ইটিপি না থাকার কারণে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখায় মামলার জন্য প্রেরণ করা হয়েছে৷ অভিযানের সময় প্রতিটি কারখানায় ডেসকো কর্তৃক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন করে মিটার জব্দ করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক আরেফিন বাদল, গাজীপুর সিটি কর্পোরেশন ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এর প্রতিনিধি দল।

টাস্কফোর্স অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করে।

Facebook Comments Box

Posted ৫:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া