বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন : রাশিয়া

আরিফুর রহমান আরিফ   |   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   145 বার পঠিত

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন : রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইউক্রেন রুশ তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প তেল স্থাপনাগুলোতে হামলা বন্ধের বিষয়ে একমত হওয়ার পর এই ঘটনা ঘটল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, পুতিন এবং ট্রাম্পের মধ্যে ফোনালাপের কয়েক ঘন্টা পর ইউক্রেন তিনটি ড্রোন দিয়ে রাশিয়ার কুবানে তেল সরবরাহ কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে। কুবানে একটি ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত হওয়ার ফলে একটি তেল ডিপোর চাপ কমে গেছে এবং এক হাজার ৭০০ বর্গমিটার এলাকা জুড়ে আগুন লেগেছে।

এই তেল স্থাপনাটি ক্যাস্পিয়ান কনসোর্টিয়াম পাইপলাইনে তেল সরবরাহে ব্যবহৃত হয়ে থাকে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে- কুবান তেল স্থাপনায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর আক্রমণ মার্কিন প্রেসিডেন্টের শান্তি উদ্যোগকে ব্যাহত করার জন্য আরেকটি উস্কানিমূলক কাজ।

পুতিন এবং ট্রাম্পের মধ্যে আলোচনার পর রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোর উপর আক্রমণ বন্ধ করার জন্য সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের কাছ থেকে একটি আদেশ পেয়েছে বলে খবরে দাবি করা হয়েছে। সূত্র : পার্সটুডে।

Facebook Comments Box

Posted ৫:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া