নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ মার্চ ২০২৫ | প্রিন্ট | 116 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে ৫’শ অসহায়-দরিদ্র মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৯ মার্চ শনিবার দুপুরে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে বড়াইল ইউনিয়ন ছাড়াও আশপাশের এলাকার অসহায়-দরিদ্র মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা শেখ ফরিদ, ইউপি সদস্য মুজিবুর রহমান,এনজিও সংগঠক এ.কে.এম বাবুল হক, সমাজসেবী সায়েদুর রহমান খান টুটুল, গ্রামবাসীর মধ্যে জাফরুল ইসলাম বেলাল, রেজাউল হক বুলু, আশরাফুল হক রিজেন, ইকরামুল হক তামিম, মোফাস্সেল হক সেম্পু, রাজিব উদ্দিন রাজু প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণের আগে দোয়া পরিচালনা করেন জালশুকা মোল্লা বাড়ি জামে মসজিদের ইমাম জামাল উদ্দিন।
সাদেকপুর পশ্চিম, বর্তমানে বড়াইল ইউনিয়নের সুদীর্ঘ সময়ের চেয়ারম্যান,বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক আবদুর রহিম হুমায়ুনের নামে প্রতিষ্ঠিত এই পাঠাগারের উদ্যোগে প্রতিবছর ২৮ রমজানে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Posted ৬:১১ অপরাহ্ণ | শনিবার, ২৯ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah