বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে শহীদ সুজয় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   114 বার পঠিত

নবীনগরে শহীদ সুজয় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন

গেলো বছরের জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ঢাকার আশুলিয়ায় নিহত পরিবারের একমাত্র ছেলের স্মৃতিকে পুরো জাতির সামনে তুলে ধরতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর গ্রামে নির্মাণ করা হয় শহীদ স্মৃতি স্তম্ভ।

আজ ৫ এপ্রিল শনিবার উপজেলার বিটঘর সিএনজি স্টেশনে শহীদ সুজয় স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেন ব্যবসায়ী নজরুল ইসলাম নজু।

বিটঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ স্মৃতি বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর সভাপতিত্বে শহীদ সুজয়ের অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সানোয়ারা সুলতানা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন স্মৃতি স্তম্ভ নির্মানের পৃষ্ঠপোষক ব্যবসায়ী নজরুল ইসলাম নজু, ব্যারিস্টার আশরাফ রহমান, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মেহেদী হাসান, জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠন আতাউল্লাহ, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম তপু, সাধারণ সম্পাদক কাজী রেজাউর রহমান তানভীর, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি আমিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের সেক্রেটারি মমিনুল হক ভূঁইয়া,আন্দোলনে আহত মোঃ জামাল মিয়া, সুহিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান সুজন, শাহজাহান মাষ্টার প্রমুখ।

বক্তারা, জুলাই আগস্টের স্পিড হৃদয়ে ধারণ করে সামনের বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সবাই এক হয়ে কাজ করতে হবে। পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ৪:৪১ অপরাহ্ণ | শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া