বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল ইরান

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   121 বার পঠিত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল ইরান

যুক্তরাষ্ট্রের সাথে তীব্র উত্তেজনার মধ্যে ইরানের দুই শীর্ষ সেনা কমান্ডার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন।

ইরানি সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসেইন দাদরাস এবং ইরানি বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি সিস্তান ও বালুচেস্তান প্রদেশের চাবাহারে অবস্থিত শহীদ দেল হামেদ বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন।

দুই কমান্ডার তাদের সফরের সময় ঘাঁটির যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন করেছেন।

এদিকে, ইরানের সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা পুরদাস্তান বলেছেন, ইরানি সশস্ত্র বাহিনী শত্রুর যেকোনো বোকামিপূর্ণ কাজের ভয়ংকর জবাব দিতে প্রস্তুত।

পুরদাস্তান তেহরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির বিষয়ে বলেছেন, এটি কোনও নতুন বিষয় নয়। আমরা আমাদের অঞ্চল এবং তার বাইরে সমস্ত হুমকি পর্যবেক্ষণ করি এবং সেই অনুযায়ী আমাদের মধ্যে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক ক্ষমতার বিস্তার ঘটাবো।

তিনি আরও বলেন, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে আমেরিকা ইরানকে হুমকি দিয়ে আসছে। তাই তেহরান এই ধরণের হুমকি নিয়ে চিন্তিত নয়। তিনি ইরানের শত্রুদের মোকাবেলায় অজেয় ইরানি সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ প্রস্তুত বলেও জানিয়েছেন।

ইরানি এই শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, আমেরিকানরা ভালোভাবেই জানে যে তারা যদি কোনো আগ্রাসন চালানোর ইচ্ছা করে তাহলে তারা আরও তীব্র ও অনুশোচনাপ্রদ আঘাত পাবে।
সূত্র: প্রেস টিভি

Facebook Comments Box

Posted ১০:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া