বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে সড়কের চরম দুরবস্থা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   123 বার পঠিত

নবীনগরে সড়কের চরম দুরবস্থা

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের শ্যামগ্রামের উত্তর বাজার থেকে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত সড়কটির এখন চরম দুরবস্থা। রাস্তাটির ঠিকাদার রাস্তাটি খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখায় সাধারণ পথচারীসহ এস.এস.সি পরীক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে। সরেজমিনে গিয়ে দেখা যায়- এস.এস.সি পরীক্ষার শিক্ষার্থীদেরকে কাদা ও পানির মধ্যে দিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হচ্ছে। একটি পাশ দিয়ে রিক্সা, সি.এন.জি ও অটোরিক্সা চললেও অপর পাশ দিয়ে পরীক্ষার্থীরা কাদা পানি মাড়িয়ে পরীক্ষা দিতে যেতে বাধ্য হচ্ছে। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন – রাস্তার কাজ শুরু করে দীর্ঘদিন ধরে মাঝপথে কাজ ফেলে রেখে উধাও হয়ে গেছেন ঠিকাদার। ফলে এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই। এসএসসি পরীক্ষার্থী অনামিকা দাস জানান, পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় অটো থেকে নেমে অনেক ঝুঁকির নিয়ে পায়ে হেঁটে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। পথচারীরা জানান – রাস্তার এমন বেহাল দশায় এস.এস.সি পরীক্ষার্থীসহ পথচারীদের ভোগান্তির শেষ নেই। যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো ঝুঁকি হয়ে পড়েছে।উপজেলা প্রকৌশলী মো. মাহাবুব হোসেন আজকের সংবাদকে জানান- “রাস্তার কাজটি শেষ করার সময় আরও বাকি আছে তবে জনস্বার্থে রাস্তার কাজ যেন দ্রুত শেষ করা হয় এ ব্যাপারে পরামর্শ দেয়া হবে”। উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী আজকের সংবাদকে জানান – “উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের সাথে কথা হয়েছে। আগামী সপ্তাহে কাজ শুরু হবে”।

Facebook Comments Box

Posted ৪:০৩ অপরাহ্ণ | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া