বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডায় লাপু লাপু উৎসবের ভিড়ে গাড়ি, অনেক হতাহতের আশঙ্কা

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   130 বার পঠিত

কানাডায় লাপু লাপু উৎসবের ভিড়ে গাড়ি, অনেক হতাহতের আশঙ্কা

সংগৃহীত ছবি

কানাডার ভ্যাঙ্কুভারে লাপু লাপু নামে এক উৎসবেব ভিড়ে গাড়ির তুলে দেওয়ার ঘটনায় বহু মানুষের হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।ভ্যাঙ্কুভারের ইস্ট অ্যাভিনিউ ও ফ্রেসার স্ট্রিটের মাঝামাঝি জায়গায় স্থানীয় সময় ২৬ এপ্রিল শনিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

ভ্যাঙ্কুভার পুলিশ জানায়, গাড়িটির চালককে গ্রেফতার করা হয়েছে। হতাহতের সংখ্যা নির্ধারণ করা যায়নি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকের অবস্থা গুরুতর।

লাপু লাপু -ডে উৎসবে এই ঘটনা ঘটে। হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম বলেন, লাপু লাপু ডে উৎসবে এমন মর্মান্তিক ঘটনার নজির নেই। আমরা মর্মাহত, ব্যথিত।

পুলিশকে উদ্ধৃত করে মেয়র জানান, অনেকেই মারা গিয়েছেন। আমরা ফিলিপিনো সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

লাপু লাপু ডে ব্লক পার্টি হল একটি ফিলিপিনো স্টিট উৎসব। ফিলিপিন্সের জাতীয় বীর দাতু লাপু লাপুর স্মরণে স্থানীয় ফিলিপিনো সম্প্রদায় এই উৎসবের আয়োজন করে থাকে।

কানাডার ব্রিটিশ কলোম্বিয়া প্রদেশে ২৭ এপ্রিল এই উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। গতকাল শনিবার সকাল থেকে হাজার হাজার মানুষ উৎসব স্থলে জড়ো হয়েছিলেন। সারারাত ধরে চলে উৎসব।

আচমকাই একটি বড় গাড়ি ভিড়ের উপর দিয়ে চালিয়ে দেয় চালক। একাধিক সংবাদ সংস্থা জানিয়েছে, গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা নাকি চালক ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে।

মানসিক অস্থিরতার কারণে ভিড়ের উপর গাড়ি চালিয়ে দিয়েছিল কি না পুলিশ তা বোঝার চেষ্টা করছে।

Facebook Comments Box

Posted ১০:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া