বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত: ৪জন পর্যটক নিহত

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   127 বার পঠিত

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত: ৪জন পর্যটক নিহত

উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। আজ বৃহস্পতিবার সকালে উত্তরকাশীর কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

হেলিকপ্টারটিতে মোট ৬জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় চারজন মারা গেছেন, দুইজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, ঈশ্বর তাদের আত্মাকে শান্তি দিন এবং শোকাহত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা যায়, হেলিকপ্টারটি দেহরাদুন থেকে যাত্রীদের নিয়ে হরশিল হেলিপ্যাডের উদ্দেশে যাত্রা করেছিল। সেখান থেকে পর্যটকরা প্রায় ৩০ কিলোমিটার দূরের গঙ্গনানির দিকে সড়কপথে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং জেলা প্রশাসনের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এখনও উদ্ধার কাজ চলছে।

উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন জানায়।

Facebook Comments Box

Posted ৯:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া