নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৯ মে ২০২৫ | প্রিন্ট | 113 বার পঠিত
প্রতিকী ছবি
নবীনগর তিতাস নদীতে ডুবে সজীব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ৯ মে শুক্রবার দুপুরে জেলার নবীনগর তিতাস নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু সজীব উপজেলার খাজানগর গ্রামের শিপন মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে বাড়ির পাশে তিতাস নদীর পাড় খেলা করছিল সজীব। খেলার সময় অসাবধানতাবশত সে নদীর পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং দীর্ঘ চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ৫:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah