অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | প্রিন্ট | 160 বার পঠিত
নবীনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে (৪৫) সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ মে বুধবার রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গোলাম মোস্তফা নবীনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ইতোমধ্যে গোলাম মোস্তফাকে ৬ নম্বর এফআইআরে গত ৬ ডিসেম্বর দায়ের হওয়া মামলায় আজ তাকে কারাগারে পাঠানো হবে।
Posted ৯:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah