বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   113 বার পঠিত

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটার কাছে কিলি মঙ্গল এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। ১১ জন আহত হয়েছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ খবর জানায়।

খবরে উল্লেখ করা হয়, দেশটির পুলিশ শনিবার এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিস্ফোরণের পরেই উদ্ধার ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেইসাথে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হান্না উড়াক স্টেশন হাউজ অফিসার (এসএইচও) নাভেদ আক্তারের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ‘ডন’ জানিয়েছে, কয়লা খনির মালিক আব্দুল সালামকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে।

নাভেদ বলেন, একটি নিষিদ্ধ সংগঠন তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেছিল। কিন্তু যখন আব্দুল মালিক টাকা দিচ্ছিলেন না তখন অন্তত ১শ’ সশস্ত্র ব্যক্তি তার কয়লা খনিতে হামলা চালায় এবং সেখানকার যন্ত্রপাতি ধ্বংস করে দেয়।

এসএইচও কর্মকর্তা জানান, আব্দুল সালাম তার ভাই এবং বেশ কয়েকজনকে নিয়ে কয়লা খনিতে গেলে তাদের ওপর হামলা হয় এবং দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। সশস্ত্র ব্যক্তিরা কয়লা খনিতে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে আব্দুল সালাম এবং তার ভাই মারা গেছেন। আহত হয়েছেন ১১ জন।

পুলিশ ওই অঞ্চলে অভিযান শুরু করেছে বলে জানান এই কর্মকর্তা। পিপিপি’র চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এই হামলার নিন্দা জানিয়ে হতাহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। যারা শত্রুর নির্দেশে নিরীহদের রক্তপাত করে, তারা ক্ষমা পাওয়ার কোনো যোগ্য নয়।

পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।

ডন জানিয়েছে, দেশটির বেলুচিস্তানের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। গত শুক্রবারে নিজ বাস ভবনে সন্ত্রাসীরা অতিরিক্ত জেলা প্রশাসককে হত্যা করেছে। সেইসঙ্গে থানায় ও অন্তত ছয়টি সরকারি কার্যালয় জ্বালিয়ে দিয়েছে।

এ ছাড়া সরকারি ব্যাংকে লুটপাট চালিয়েছে সশস্ত্র ব্যক্তিরা। সূত্র: ডন

Facebook Comments Box

Posted ৭:১০ পূর্বাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া