জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | রবিবার, ০১ জুন ২০২৫ | প্রিন্ট | 101 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে কোরআন খতম, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। ৩১ মে শনিবার বিকেলে শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সাবেক সভাপতি আবুল হোসেন মন্ডল, শ্রীপুর পৌর বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, জেলা বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সেলিম, সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান সজল, সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান, সাবেক সহ সাধারণ সম্পাদক মনসুর আহমদ, শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নঈমুদ্দিন, সাধারণ সম্পাদক এসএম জসিম, শ্রমিক দলের সভাপতি মিজান মন্ডল, সাধারণ সম্পাদক এনামুল হক খোকন, ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজন, কৃষকদল নেতা শাহরিয়ার ইকবাল জিয়া, যুবদল নেতা আব্দুর রহিম, শ্রমিকদল নেতা স্বপন আহমেদসহ শ্রীপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের নেতারা।
পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
Posted ৪:৪৮ অপরাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah