বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   134 বার পঠিত

গাজীপুরে বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন

শেখ হাসিনা দেশের গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার নষ্ট করেছে, বাক স্বাধীনতাকে নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গাজীপুরে বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ ১৪ জুন শনিবার বিকালে জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কলেজ মাঠে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ছালাম আজাদ, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, হুমায়ুন কবির খান, জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক প্রফেসার ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, মুজিবুর রহমান, ওমর ফারুক শাফিন, বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:৪২ অপরাহ্ণ | শনিবার, ১৪ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া