বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   149 বার পঠিত

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৪ জুন শনিবার সন্ধ্যায় গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, ১নং যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

জানা যায়, মো. হুমায়ুন কবির মাস্টারকে আহবায়ক ও খালেকুজ্জামান বাবলুকে সদস্য সচিব এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনকে সম্মানিত সদস্য করে ৪১ সদস্য বিশিষ্টি কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এছাড়া মোহাম্মদ হোসেন আরমান মাস্টারকে আহবায়ক ও ইব্রাহীম প্রধানকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্টি কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

নেতৃবৃন্দ জানান, সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে এ কমিটিগুলো গঠন করা হয়েছে। যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম আরো সুসংহত ও শক্তিশালী হবে। পাশাপাশি, আগামীর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে এসব ইউনিট অগ্রণী ভূমিকা পালন করবে বলে দলটির আশা।

জেলা বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট ইউনিট সমূহের নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া