বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যে দেশে সপ্তাহে চার দিনের অফিস!

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   109 বার পঠিত

যে দেশে সপ্তাহে চার দিনের অফিস!

দুবাই সরকার ঘোষণা দিয়েছে, এবার থেকে সরকারি কর্মীরা সপ্তাহে চার দিন অফিস করবেন। এ ছাড়া অফিসের সময়ও আগের চেয়ে কমিয়ে দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তটি ২০২৪ সালে পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল। তখন ২১টি সরকারি প্রতিষ্ঠানে এ নিয়ম চালু করা হয়। সেই সময় কর্মীদের সন্তুষ্টি ও কাজের মান অনেক বেড়েছিল। তাই এবার বড় পরিসরে নতুন সময়সূচি চালু করা হচ্ছে। নতুন নিয়ম শুরু হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে এবং চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

কীভাবে চলবে অফিস?
সরকারি অফিসগুলো দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দল সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত কাজ করবে। তারা প্রতিদিন ৮ ঘণ্টা অফিস করবে। শুক্রবার ছুটি থাকবে। দ্বিতীয় দল সোম থেকে বৃহস্পতিবার প্রতিদিন ৭ ঘণ্টা কাজ করবে। শুক্রবার ৪ ঘণ্টা ৩০ মিনিট কাজ করবে। এই সময়সূচিকে বলা হচ্ছে ‘সময়ানুকূল গ্রীষ্মকালীন কর্মসূচি (Our Flexible Summer)’।

কেন এই পরিবর্তন?
কর্মীদের পরিবার ও ব্যক্তিজীবনের সঙ্গে সমন্বয় রাখা সহজ হবে। স্কুল ছুটির সময় পরিবারের সঙ্গে সময় কাটানো যাবে। কর্মক্ষেত্রে মনোযোগ ও উৎপাদনশীলতা বাড়বে। অফিসের পরিবেশ আরও সুখকর হবে।

দুবাই মানবসম্পদ বিভাগের মহাপরিচালক আবদুল্লাহ আলি বিন জায়েদ আল ফালাসি বলেন, এই নতুন উদ্যোগ কর্মীদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে একটি উন্নত ও মানবিক সরকারী ব্যবস্থা গড়ে তুলবে। ও ট্রাফিক কমাতে সহায়ক হবে

২০২৪ সালের এক জরিপে দেখা গেছে, নমনীয় অফিস সময় ও বাসায় বসে কাজ করার সুযোগ থাকলে দুবাইয়ের রাস্তায় যানজট অনেকটাই কমে যাবে। এ জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও এই নিয়ম চালুর আহ্বান জানানো হচ্ছে।
সূত্র : খালিজ টাইমস।

Facebook Comments Box

Posted ৬:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া