বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   সোমবার, ২৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   145 বার পঠিত

গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ জুন সোমবার বিকেলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।

মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক বাগমার নয়নের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজনু মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন আশরাফি হাবিবুল্লাহ্।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য ফরিদ আহমেদ মৃধা, লুৎফর রহমান প্রমুখ।

এ সময় গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাধারণ জনগণের মাঝে স্মারক হিসেবে চারাগাছ বিতরণ করা হয়, যা পরিবেশ রক্ষায় দলীয় অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখা হয়।

Facebook Comments Box

Posted ৫:৩৪ অপরাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া