বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জেএসএফ বাংলাদেশ এর বিবৃতি

সংস্কার, লোপাট ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না

হাকিকুল ইসলাম খোকন   |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   322 বার পঠিত

সংস্কার, লোপাট ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না

জাতীয় সম্মিলিত ফোরাম( জেএসএফ ) বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এক বিবৃতিতে বলেছেন, “সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, জাতীয় মুক্তি আসবে না। বরং সেটি আরেকটি ফ্যাসিবাদী শাসনের জন্ম দেবে।”

জেএসএফ বাংলাদেশ ৩ জুলাই এক বিবৃতিতে উল্লেখ করেছে, “দেশের ও জাতির স্বার্থে স্বাধীনতার ৫৪ বছর পরেও একটি সুষ্ঠু রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে আমরা ব্যর্থ হয়েছি। একটি সমাধানকৃত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং ষড়যন্ত্রকারীদের আগামী নির্বাচনে পরাজিত করতে হবে।”

জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ) বাংলাদেশ এক বিবৃতিতে বলেছেন, “আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। কর্মসংস্থান সৃষ্টি, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বোপরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”একটি দেশের জন্য ৫৪ বছর কম সময় নয়। এই দীর্ঘ সময়ে জনগণের ত্যাগ-গৌরব-বিজয় আর নানা উত্থান-পতনের ইতিহাস আমরা ভুলে যেতে চাইনা। তবে অযথা বিতর্ক কিংবা কূটতর্কে লিপ্ত থেকে সময়ের ক্ষেপণের চেয়ে বরং আমরা যারা দেশ এবং জনগণের কল্যাণে রাজনীতি করি, আমাদের এবারের রাজনীতির প্রধানতম অঙ্গীকার নিরাপদ কর্মপরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি।

“এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। যারা গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন-তাদের তালিকা প্রস্তুত করতে হবে, দ্রুত বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ সম্মান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।”

Facebook Comments Box

Posted ৪:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া