শুক্রবার ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ‘শিশুশ্রম প্রতিরোধে আমাদের অঙ্গীকার’ বিষয়ক মতবিনিময়

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   140 বার পঠিত

টঙ্গীতে ‘শিশুশ্রম প্রতিরোধে আমাদের অঙ্গীকার’ বিষয়ক মতবিনিময়

টঙ্গীতে ‘শিশুশ্রম প্রতিরোধে আমাদের অঙ্গীকার’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ জুলাই মঙ্গলবার টঙ্গী দওপাড়া সাদিয়া কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সভা হয়। শিক্ষা শ্রমের সঙ্গে যুক্ত শিশু, পিতা মাতা, চাকরিদাতা, শিশু শ্রম মনিটরিং কমিটি ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা নিয়ে (সংলাপ) মতবিনিময় সভা টঙ্গী আরবান এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আরবান প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার যোয়ান্না ডি রোজারিওর সভাপতিত্বে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসার লিজা মিএ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের যুগ্ম মহা পরিদর্শক স্বাস্থ্য মোসা. জুলিয়া জেসমিন।

স্বাগত বক্তব্য রাখেন টঙ্গী আরবান প্রোগ্রাম এরিয়া প্রোগ্রাম অফিসার মানস বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলকারখানা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক স্বাস্থ্য ডা. বিশ্বজিৎ রায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ডিরেক্টর ফিল্ড অপারেশন লিমা হান্না দারিং, বাংলাদেশ ইন্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সুুমন, অ্যাডভোকেসি এন্ড জাষ্টিস ন্যাশনাল কো অডিনেটর মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারী মহা পরিদর্শক স্বাস্থ্য মোসা. তাসলিমা রহমান, ফিল্ড এডভোকেসি কো অিডনেটর মোসা. ফেরদৌসী আলম, আরবান রিসার্চ নাবিলা খান, নকরেক সিনিয়র প্রোগ্রাম অফিসার কামনাশীস, সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. জসিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে শিশু ফোরামের সদস্যদের পরিচালনায় গীতি নাট্য ও জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ে কাকতাড়ুয়া থিয়েটার দলের পরিচালনায় পপেট শো পুতুল নাচ উপস্থাপনা করা হয়েছে। এ ছাড়াও শিশু শ্রমের সাথে সরাসরি জড়িত দুই শিশু তাদের অনুভূতি ও শিশুদের বর্তমান চিত্র সম্পর্কে বিস্তারিত তুলে ধরে।

Facebook Comments Box

Posted ১:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া