শুক্রবার ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   93 বার পঠিত

গাজীপুরে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন

গাজীপুরের কালীগঞ্জে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা বিকাশের লক্ষ্যে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ১৫ জুলাই মঙ্গলবার দুপুরে কালিগঞ্জ পৌর এলাকার খোদেজা শপিং কমপ্লেক্সের ২য় তলায় (দোকান নং-২০৭) এই প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তনিমা আফ্রাদ। তিনি ফিতা ও কেক কেটে বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তনিমা আফ্রাদ বলেন, সরকার নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক স্বাবলম্বিতায় নিরলসভাবে কাজ করছে। এই প্রদর্শনী কেন্দ্রের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তারা নিজেদের তৈরি পণ্য সরাসরি ক্রেতাদের কাছে তুলে ধরার সুযোগ পাবেন। ফলে তাদের আর্থিক উন্নয়ন ও সামাজিক মর্যাদা আরও সুদৃঢ় হবে।

প্রকল্পটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহনাজ আক্তার, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, ট্রেনিং ইনচার্জ রাকিব ভূঁইয়াসহ বিভিন্ন নারী উদ্যোক্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রদর্শনী কেন্দ্র ঘুরে দেখেন এবং বিভিন্ন নারী উদ্যোক্তার হাতে তৈরি হস্তশিল্প, পোশাক, খাবার সামগ্রীসহ নানা পণ্যের প্রশংসা করেন।

উল্লেখ্য, নারী উদ্যোক্তাদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতীয় মহিলা সংস্থা ও উপজেলা প্রশাসন আরও নানা উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Posted ৪:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া