রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাউদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

মোঃ আব্দুলাহ আল মামুন সাব্বির, চট্টগ্রাম থেকে :   |   বুধবার, ১৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   87 বার পঠিত

সাউদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের উদ্যোগে ফল সেমিস্টার ২০২৫ এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।বিভাগের প্রধান আরমান হোসেনের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন কলা, আইন ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী ও রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী।

অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং বিভাগের দীর্ঘদিনের অ্যাকাডেমিক উৎকর্ষ ও ঐতিহ্যের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের সময় ও সুযোগের সর্বোত্তম ব্যবহারের পরামর্শ দেন। এর পাশাপাশি তিনি তাদেরকে বিভাগের সহপাঠ্যক্রমিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলীও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

ইংরেজি বিভাগের অ্যাকাডেমিক, সাংস্কৃতিক প্রভৃতি দিক তুলে ধরে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেন বিভাগের প্রভাষক কিষাণ সাহা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় আয়োজিত আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ছিল- যা বিভাগের সৃজনশীলতা, প্রাণচাঞ্চল্য ও শিল্পমনস্কতাকে প্রতিফলিত করে।

সমাপনী বক্তব্যে বিভাগীয় প্রধান আরমান হোসেন অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং নবীন শিক্ষার্থীদের বিভাগীয় মূল্যবোধ ও সুনাম ধরে রাখার আহবান জানান।

উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

Facebook Comments Box

Posted ২:০৯ অপরাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া