রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ৪র্থ ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মোঃ আব্দুলাহ আল মামুন সাব্বির, চট্টগ্রাম থেকে :   |   বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   103 বার পঠিত

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ৪র্থ ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং উদ্যোক্তা হওয়ার পথে প্রাথমিক জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তার লক্ষ্যে সিটি ব্যাংক পিএলসির বিশেষ সেগমেন্ট ‘সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রামের’ ৪র্থ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্প্রতি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনরশীপ, ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিইআইএসডি) এর পরিচালক ও সিআইইউ বিজনেস স্কুলের অধ্যাপক ড. মোসলেহউদ্দিন চৌধুরী খালেদের সভাপতিত্বে আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে সিটি ব্যাংক পিএলসির চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা নারীদের সৃজনশীল সত্তাকে বিকশিত করার পাশাপাশি তাদের স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। সিইআইএসডি এর সহকারী পরিচালক মো. আশরাফুল হক ওরিয়েন্টেশন প্রোগ্রামে সার্বিক সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে অংশীদারিত্বে থাকা সিআইইউ ও সিটি ব্যাংক পিএলসি নারী উদ্যোক্তাদের সম্ভাবনাকে বৃদ্ধি ও তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রাম পরিচালনা করে আসছে।

Facebook Comments Box

Posted ১:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া