রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কের মাধ্যমে যুক্তিবাদী সমাজ গড়তে হবে: চসিক মেয়র

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   রবিবার, ১৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   167 বার পঠিত

বিতর্কের মাধ্যমে যুক্তিবাদী সমাজ গড়তে হবে: চসিক মেয়র

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি তরুণ প্রজন্মকে যুক্তি, বিবেক ও সচেতনতার আলোয় আলোকিত করে। বিতর্কের মাধ্যমে গড়ে তোলা সম্ভব যুক্তিবাদী, দায়িত্বশীল ও আলোকিত সমাজ। আজ ১৭ আগস্ট রবিবার বিকেলে টাইগারপাসের চসিক কার্যালয়ে অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবগঠিত গভর্ণিং বডির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

মেয়র বলেন, আমাদের মেয়েরা আজ প্রমাণ করেছে, জ্ঞানের আলো ও যুক্তির শক্তিতেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো যায়। বিতর্ক তরুণ প্রজন্মকে আলোকিত সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করে।

সভায় তিনি বিশেষভাবে অভিনন্দন জানান অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ডিবেট টিমকে। সম্প্রতি নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় দলটি চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী তিন ছাত্রীকে মেয়র ব্যক্তিগত তহবিল থেকে ১৫ হাজার টাকা পুরস্কার দেন।

সভায় প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ নিজাম উদ্দীন আনোয়ারী ও নিগার সুলতানা, অভিভাবক প্রতিনিধি মো. আবদুল মালেক, প্রবাল রক্ষিত, রাশেদা আক্তার ও শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ আলী (মিঠু) প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষক-কর্মচারী নিয়োগ, অবকাঠামো উন্নয়ন, নতুন বিজ্ঞান ল্যাব ও শ্রেণিকক্ষ নির্মাণ, শিক্ষার্থীদের নিরাপদ চলাচল এবং কলেজ ভবনের পাশে স্থাপিত দোকান ব্যবস্থাপনা বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৩৬ অপরাহ্ণ | রবিবার, ১৭ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া