জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 144 বার পঠিত
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দিনব্যাপী “বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদনকারীদের উন্নয়নে শস্যগুদাম ঋণদান প্রকল্পের প্রভাব” শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ সেপ্টেম্বর রবিবার সকালে বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সহায়তায় কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন-বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তরের প্রজেক্ট ডিরেক্টর (মডার্নাইজেশন এন্ড ডিজিটাইজেশন) ড. ফাতেমা ওয়াদুদ। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
এ সময় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ শফি উল্লাহ মজুমদার। কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক (ডেপুটি সেক্রেটারি) ড. মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন গাকৃবির ট্রেজারার এবং গবেষণা প্রকল্পের প্রধান গবেষক প্রফেসর ড. সফিউল ইসলাম আফ্রাদ।
এতে বিভিন্ন দপ্তর থেকে আগত বিশেষজ্ঞ, গবেষক, নীতিনির্ধারক, ব্যবসায়ী, কৃষক ও শিক্ষার্থীরা সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন। পরে অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, উন্নত কৃষি বিপণন ব্যবস্থা ছাড়া কৃষকের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এ ধরনের গবেষণা কার্যক্রম আমাদের বাস্তবভিত্তিক নীতিমালা প্রণয়নে সহায়ক হবে। বিশ্ববিদ্যালয় সবসময় এ ধরনের গবেষণাকে উৎসাহিত করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
Posted ১:২৯ অপরাহ্ণ | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah