শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আবদুস সাত্তার ডিগ্রি কলেজে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   236 বার পঠিত

আবদুস সাত্তার ডিগ্রি কলেজে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার আবদুস সাত্তার ডিগ্রি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আজ ১৫ সেপ্টেম্বর সোমবার বেলা ১২টায় কলেজের অডিটরিয়াম রুমে আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন।

কলেজ অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন মৃধার সভাপতিত্বে ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান বক্তা ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আহসান উদ্দিন খান শিপন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন কলেজের শারীরিক শিক্ষক রফিকুল ইসলাম।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন বিদ্যুৎসাহী মোঃ শফিকুল ইসলাম, মিজানুর রহমান, এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী হানিফা রহমান ইমন ও দ্বাদশ শ্রেণির রূপসা আক্তার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির রাকিব আল হাসান, এবং গীতা পাঠ করেন বিক্রয় সূত্রধর। পরে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। শিক্ষার্থীরা শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে পরিচিত হয় এবং পুরো কলেজ ক্যাম্পাসে মিলনমেলার আভাস সৃষ্টি হয়।

উল্লেখযোগ্য, অনুষ্ঠানে কলেজ গেইটের নামফলক উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ মোশারফ হোসাইন এবং ফিতা কেটে দোয়া পরিচালনা করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আহসান উদ্দিন খান শিপন।

Facebook Comments Box

Posted ৫:২৮ অপরাহ্ণ | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া