সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 307 বার পঠিত
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। এবছর এইচএসসি পরীক্ষায় কলেজ থেকে ১ হাজার ১১৬ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮৫ জন। পাসের হার ৮৯ দশমিক ৩৪ শতাংশ। আজ ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এইচএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞান ও প্রযুক্ত কলেজের মানবিক বিভাগ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় ২জন অংশ নিয়েছে। পাসের হার শতভাগ।
ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৩৭৯ পরীক্ষার্থী। পাস করেছে ৩০৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাসের হার ৮০ দশমিক ২১ শতাংশ।
ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ২১০ পরীক্ষার্থী। পাস করেছে ১৫৮ জন। কেউই জিপিএ-৫ পায়নি। পাসের হার ৭৫ দশমিক ২৪ শতাংশ।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৭৯৯ পরীক্ষার্থী। পাস করেছে ৫৮৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭। পাসের হার ৭৩ দশমিক ৪৭ শতাংশ।
ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৩৬১ পরীক্ষার্থী। পাস করেছে ২৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২জন। পাসের হার ৭১ দশমিক ৪৭ শতাংশ।
আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৯৫ পরীক্ষার্থী। পাস করেছে ৬৫ জন। পাসের হার ৬৮ দশমিক ৪২ শতাংশ।
বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৩১১ পরীক্ষার্থী। পাস করেছে ১৭৩ জন। পাসের হার ৫৫ দশমিক ৬৩ শতাংশ।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নয় উপজেলা থেকে এবছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ১২ হাজার ৬১২ শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ৬ হাজার ৫৩৩ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২৮৫ জন। পাসের হার ৫১ দশমিক ৭৯ শতাংশ। বিজয়নগর উপজেলা থেকে ৬৬৪ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে পাস করেছে ৩৬৫ জন। পাসের হার ৫৪ দশমিক ৯৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ শিক্ষার্থী। নবীনগর উপজেলা থেকে ১ হাজার ৭৩৫ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬৬২ জন। পাসের হার ৩৮ দশমিক ১৬ শতাংশ।
ব্রাহ্মণবাড়িয়ায় আলিম পরীক্ষায় অংশ নিয়েছে ৬৮৮ পরীক্ষার্থী। পাস করেছে ৫২৮ জন। পাসের হার ৭৬ দশমিক ৭৪ শতাংশ। জিপিএ-৫ প পেয়েছে ২৬ জন। কারিগরি থেকে ৭৪০ জন অংশ নিয়ে পাস করেছে ৫২১ জন। পাসের হার ৭০ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১২ জন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাহমিনা আক্তার জানান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ জেলায় প্রথম হয়েছে। এছাড়া বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের ফলাফল ভালো হয়েছে। তবে সার্বিকভাবে ফলাফল আশারনুরূপ হয়নি।
Posted ৩:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah