সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পলিটেকনিকের শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ২০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   229 বার পঠিত

গাজীপুরে পলিটেকনিকের শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনের হত্যার রেশ কাটতে না কাটতেই ঢাকার পাশের জেলা গাজীপুরে পলিটেকনিকের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। ১৯ অক্টোবর রবিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে এ ঘটনা ঘটে।

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন জাহিদুল আহসান জিহাদ নামে ওই শিক্ষার্থী। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

জাহিদুল আহসান জিহাদ টঙ্গীর আউচপাড়া মোল্লা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের আরএসি বিভাগের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার মাগরিবের নামাজের পর জিহাদ তার মায়ের কাছ থেকে ৩ হাজার টাকা নিয়ে পলিটেকনিকের ৪র্থ সেশনের ফি রকেটের মাধ্যমে টাকা জমা দেওয়ার জন্য কলেজ রোডের দিকে যাচ্ছিলেন। আউচপাড়ার সাহাজ উদ্দিন সরকার রোডের গলিতে ঢুকলে অজ্ঞাতনামা ৪/৫ জন ছিনতাইকারী জিহাদ ও তার বন্ধু রহমান, আরিফ হোসেনের গতিরোধ কর। রহমান এবং আরিফ দৌড়ে পালিয়ে যায়। পরে জিহাদকে একা পেয়ে ছুরিকাঘাত করে।

আহত জিহাদ তাদের ধাওয়া করার চেষ্টা করলে বেশি রক্তপাতের কারণে ফুটপাতে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জিহাদ মারা যান। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং গভীর রাতে অভিযান চালিয়ে এরশাদ নগর এলাকা থেকে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে।

টঙ্গী পশ্চিম থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ছুরিকাঘাতে জাহিদুল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। এ ব্যাপারে চারজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জিহাদের হত্যার কিছু সময় আগে পুরান ঢাকার আরমানিটোলার মাহুতটুলিতে পানির পাম্প গলির নুর বক্স লেনের একটি ভবনের সিঁড়ি থেকে জুবায়ের হোসাইন নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

Facebook Comments Box

Posted ৫:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ২০ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া