জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 144 বার পঠিত
গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর কলেজে আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন, তৃপ্তি ঘোষ, একে আব্দুল সায়েম, মোঃ জাহিদুল ইসলাম, প্রভাষক শাহজালাল প্রমুখ। আলোচনাসভাটি সঞ্চালনা করেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহানারা সরকার নদী।
অনুষ্ঠানশেষে কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আলোচনাসভার আগে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুল বারীর নেতৃত্বে কলেজ চত্বরে শহীদ মিনারে শিক্ষক-কর্মচারী- শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করে।
Posted ৪:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah