রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজে এসএসসি-৯৭ ব্যাচের মিলন মেলা

ফরিদ আহমেদ, নবীনগর প্রতিনিধি :   |   সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   258 বার পঠিত

শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজে এসএসসি-৯৭ ব্যাচের মিলন মেলা

শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ১৯৯৭ সালের ব্যাচের সহপাঠীদের নিয়ে রোববার দিনব্যাপী এক বর্ণিল মিলন মেলা শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে বর্ণাঢ্য র‍্যালি, স্মৃতিচারণ, প্রয়াত সহপাঠীদের স্মরণে নিরবতা পালন, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । বেলা ১১টায় স্কুল মাঠ থেকে র‌্যালিটি বের করে শ্যামগ্রাম বাজার প্রদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ মিলন মেলা হাজির হয়েছে স্মৃতির ঢালি নিয়ে। অনেকদিন না দেখা বন্ধু, সহপাঠীদের পেয়ে সবাই ছিল আনন্দে। দীর্ঘদিন পরে স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে দেখা। এসএসসি ব্যাচ ১৯৯৭ সেই চিরচেনা সহপাঠীদের মুখগুলো কত বছর দেখা হয়নি। কে কোথায় আছে? কেমন আছে? শুনবার, জানবার ও দেখবার আগ্রহের কমতি ছিল না কারো। দিনব্যাপী আনন্দঘন পরিবেশে নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে চলেছে এ ব্যাচের জাঁকজমকপূর্ণ মিলনমেলা।

সফলতম এই ব্যাচটির শিক্ষার্থীরা দেশের বিভিন্ন উচ্চশিক্ষা শেষ করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষতার স্বাক্ষর রেখে কর্মরত থেকে নিজেদের অবস্থান করে নিয়েছে।

১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীরা বলেন, আমরা এ স্কুলে ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি। দীর্ঘ ৫ বছর এখানে নিয়মিত যাতায়াত ছিল। সেই শিক্ষা প্রতিষ্ঠানে সেই শৈশব এবং কৈশরে স্মৃতি বিজড়িত আজ দীর্ঘদিন পর বাল্য বন্ধুদের সঙ্গে একত্রিত হতে পেরে আমাদের খুবই ভালো লাগছে।

প্রাক্তন সিনিয়র শিক্ষক সৈয়দ নাসির উদ্দীন বলেন, তখন আমিও সবেমাত্র স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করি, এরা তখন ছোট্ট সোনা। আজকে এরা অনেক বড় হয়েছে, সুনাগরিক হয়ে দেশ জাতির সেবা করছে। আজকে এদেরকে কাছে পেয়ে আমি খুবই আনন্দিত ও গর্বিত।

১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী এডভোকেট সুমন কুমার দেব সভায় সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন এ ব্যাচের শিক্ষার্থী মো. হারেছ মিয়া।

সাংবাদিক মো. কামরুল ইসলাম ও সুমন আহমেদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তাক আহাম্মদ, রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমাদ্দার, শ্যামগ্রাম ইউনিয়ন যুবদল সভাপতি ও অভিভাবক সদস্য শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. অবিদ মিয়া, প্রাক্তন সিনিয়র শিক্ষক সৈয়দ নাসির উদ্দীন, সিনিয়র শিক্ষক আরমান আলী, আলমগীর হোসেন আলম মেম্বার, মো. রুহুল আমিন, আবু কাউছার জমাদ্দার, মো. ধন মিয়া মাস্টার, কালিপদ পাল, মাহবুবুর রহমান, বিপ্লব নিয়োগী তন্ময়, সমীর চন্দ্র সাহা, মো. জামাল মুন্সি, রাফসান আহমেদ।

Facebook Comments Box

Posted ৭:০৫ পূর্বাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া